শেখ এ কে আজাদ, ২৩ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : কলকাতার ভয়াবহ অগ্নিকান্ড প্রিয়জন হারানোর শোক এখনো কাটেনি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবুর পরিবারে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আগুনে শিশুসহ ৯ জনের প্রাণহানির ওই ঘটনায় বাংলাদেশিসহ মারা যান ৩৭ বছর বয়সী ব্যবসায়ী আহমেদ বাবু।
শনিবার (২২ আগস্ট) রাতে তার মরদেহ নিজ বাড়ি আমিনবাজারে এসে পৌঁছায়। এরপর রোববার (২৩ আগস্ট) সকালে আমিনবাজার হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে জানাজা শেষে বড়দেশি এলাকার আমিনবাজার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত ১৯ আগস্ট দিবাগত রাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামক আবাসিক হোটেলে এই মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কসমেটিকস ও ব্যবসার কাজে কিংবা চিকিৎসার জন্য ভারতে যাওয়া আহমেদ বাবু ওই হোটেলের তিনতলার কক্ষে অবস্থান করছিলেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়।
ভোররাতে মরদেহ আমিনবাজারে নিজ বাড়িতে পৌঁছালে স্বজন আর বন্ধু-বান্ধবের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। প্রিয় মানুষের এমন আকস্মিক ও অকাল মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তাদের জোরালো দাবি, বিদেশের মাটিতে একটি আবাসিক হোটেলে কেন এমন ভয়াবহ অগ্নিকান্ড ঘটল এবং হোটেল কর্তৃপক্ষের বা ভবনটির কোনো অবহেলা বা অগ্নিনরাপত্তার ত্রুটি ছিল কি না, তা উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানিয়েছেন তারা।
কলকাতার ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সাভারের আহমেদ বাবুর দাফন সম্পন্ন
