সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে এলাকাবাসী গণসংবর্ধনা

শেখ এ কে আজাদ,২৩ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় সাভারের গেন্ডাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার বিকেলে গেন্ডা এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন দায়িত্বে সফলতা…

Read More

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক…

Read More

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন :স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন। আজ শনিবার দুপুর দেড়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র…

Read More

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকাল ১০টা ২৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন-বইয়ের মন্তব্যে তিনি লেখেন, ‘জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।…

Read More

ধামরাইয়ে নদীতে ভেসে যাচ্ছিল গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভেসে যাওয়া গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। এর আগ শুক্রবার দিনগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা, সে একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশসুত্র জানায়, ধামরাই উপজেলার সদর…

Read More

ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে এর পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাশে…

Read More

উচ্চশিক্ষার গুণগত মানে কোনো আপস করা হবে না:পরিকল্পনামন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ঢাকার সাভারের ব্র্যাক সিডিএম-এ শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের বিশেষ সংলাপ ‘ভাইস-চ্যান্সেলরস ডায়ালগ, শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতের ইতিহাসে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে এবং বর্তমান সরকার তা সফলভাবে বাস্তবায়ন করছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে এবং ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায়…

Read More

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গভবনের সামরিক সচিব এবং অন্যান্য সচিবরা অক্টাগনে অভ্যার্থনা জানান এবং ভিভিআইপি-১ আসনে নিয়ে যান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এরপর রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি একসঙ্গে দরবার হলে প্রবেশ করলে রাষ্ট্রপতির আগমনী সুর বাজিয়ে…

Read More

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তাঁর পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান। এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে হাত তুলে সালম ও অভিবাদন জানান। বিরোধী দলের নেতা…

Read More

ধামরাইয়ের কুল্লার বেদে পল্লীতে ডিসি ফরিদা খানম, দিনভর নানা আয়োজনে বিতরণ করলেন বিভিন্ন ধরনের সহায়তা

ষ্টাফ রিপোর্টার,২০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ) : প্রায় তিন দশক ধরে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগরে বেদে পল্লী থাকলেও এতদিন কোনো জেলা প্রশাসক সেখানে যাননি। দীর্ঘ ৩০ বছর পর প্রথম বারের মতো বেদে পল্লীতে গিয়ে বাসিন্দাদের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। বৃহস্পতিবার (২০ আগস্ট) ধামরাই উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে তিনি এই বেদে পল্লী পরিদর্শন করেন। এদিন জেলা প্রশাসকের উপস্থিতিতে বেদে পল্লীর ৬৩টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়া পল্লীর ১২ জনকে ঢেউটিন ও প্রত্যেককে ৬ হাজার…

Read More