আশুলিয়ায় পাঁচ বছরের শিশু তাসিন হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ জড়িত সাইফুল ইসলাম গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,২৭ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় পাঁচ বছর বয়সী শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও এ ঘটনায় জড়িত সাইফুল ইসলাম নামে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ার একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু তাসিনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি লাল শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক ও ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়।

পরে সাইফুলকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতে হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment