সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার,৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাকুর্তার ভাঙা ব্রিজ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে ভাকুর্তা ইউনিয়নের ৩০ টিরও বেশি গ্রামের মানুষজন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা হাতে হাত ধরে অংশ নেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ভাকুর্তা তুরাগ সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় বিভিন্ন মানুষ রাস্তা পারা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে। এছাড়া ফুট ওভারব্রিজ না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মহাসড়ক পার হচ্ছেন । এসময় দ্রুত ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে আজ তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এদিকে ভাঙা ব্রিজ এলাকার পাশে মহাসড়কে ময়লা আবর্জনা ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মহাসড়কের ময়লা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক থেকে ময়লা না সরালে উপজেলা পরিষদ ঘেরাও এর হুমকি দেন তারা।

Related posts

Leave a Comment