আশুলিয়ার তাজরীন ট্রাজেডির ১৩ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার ,২৪ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভারের আশুলিয়ার তাজরীন ট্রাজেডির ১৩ বছর পূর্তিতে তাজরীন গার্মেন্টস এর পরিত্যক্ত ভবনের সামনে নিহত শ্রমিক পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নিহতদের স্বরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সোমবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনের সামনে স্বরন সভা সহ দোয়া মাহফিলে অংশ নেয় তাজরীনের আহত শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা।
স্বরন সভায় বক্তব্য কালে দ্রুত শ্রমিকদের পূর্নবাসনসহ একজীবনের সমপরিমান ক্ষতিপূরন ও দোষী মালিক দেলোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। শ্রমিক নেতারা শ্রমিকদের বলেন কর্তৃপক্ষের অসহযোগীতার কারণেই দায়ী দেলোয়ার সহ দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সাক্ষী জটিলতা মালিক দেলোয়ারের অসহযোগিতার কারণে মামলার অগ্রগতি থমকে রয়েছে।
গত দুই হাজিরাতে দেলোয়ার উপস্থিত না হলেও আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। বরং তার আইনজীবী অতিরিক্ত সময় নিয়ে কালক্ষেপণ করছেন।
এ সময় তাজরিন ফ্যাশনের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হবে বলে জানা যায়।
দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবী করেছেন শ্রমিকরা ।

Related posts

Leave a Comment