স্টাফ রিপোর্টার ,২৪ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বিএনপি ক্ষমতায় গেলে সাভার-আশুলিয়াকে মাদকমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার বিকেলে সাভারের আশুলিয়ার নয়ারহাট গণ বিদ্যাপীঠ মাঠে নির্বাচনী জনসভা তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচিত হলে সাভার আশুলিয়াকে মাদক ও দারিদ্র মুক্ত করা হবে।
বক্তব্যে তিনি আগামী জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের সহনশীল অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং নারী ভোটারদের সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
জনসভায় সাভার-আশুলিয়ার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সট. ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি
বিএনপি ক্ষমতায় গেলে সাভার-আশুলিয়াকে মাদকমুক্ত করা হবে : সালাউদ্দিন বাবু
