ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা

২২ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : আজ বিকেলে তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক আলোচনায় যোগদানের আগে দুই নেতা সেখানে একান্ত সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এবং ভুটানের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের নেতৃত্ব দেন বলেও এতে বলা হয়েছে।

Read More

৩৬৭ রানে এগিয়ে চালকের আসনে বাংলাদেশ

২১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে অলআউট হয় সফরকারী আয়ারল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ২১১ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে আইরিশরা। কিন্তু আয়ারল্যান্ডকে ফলো-অন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান করেছিল আয়ারল্যান্ড। ৫…

Read More

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক

২১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশ’র কাছাকাছি মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

২১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশের উপরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Read More

সাভার সিটি কর্পোরেশনের ১ম মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে রাজধানী ঢাকার উপকন্ঠে অবস্থিত সাভার পৌরসভা ও আশুলিয়াকে নিয়ে হতে যাচ্ছে সাভার সিটি কর্পোরেশন। তারই ধারা বাহিকতায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন নিয়ে অনুষ্ঠিত হলো প্রথম মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ নগর উন্নয়ন শাখার যুগ্ন সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান লিটন। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ফিরোজ মাহমুদ,সহকারী কমিমনার ভুমি আব্দুল্রাহ আল আমিন,শাহাদাৎ…

Read More

নির্বাচন সময় মত হবে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না :আমান উল্লাহ

স্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারেনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এসময় আরও বলেন,ছাত্রজনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আরও বিডিআর বিদ্রোহ হত্যাকান্ডে ও হেফাজত সমাবেশে মানুষ হত্যার দায়ে অনেকবার ফাঁসি হবে। তিনি আরও বলেন,নির্বাচন সময় মত হবে…

Read More

জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন

১৮ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে পরিকলপনার দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রামাল্লাহ থেকে এএফপি এ খবর জানিয়েছে। গাজা ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বিবৃতি পোস্ট করে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, এই প্রস্তাবের দ্রুত বাস্তবায়ন জরুরি।’

Read More

অন্তর্বর্তী সরকার তাদের প্রায় সব লক্ষ্য অর্জন করেছে: প্রেস সচিব

১৮ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): অন্তর্বর্তী সরকার ‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন’ কিছু মানুষের এই দাবি প্রত্যাখ্যান করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাস্তবে সরকার মাত্র ১৫ মাসেই তাদের প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। শফিকুল আলম আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বলছি—এটি গত কয়েক দশকে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি। তারা তাদের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে।’ কেউ কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকারের অদক্ষতার অভিযোগ করলেও তা নাকচ করে শফিকুল আলম বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে। বিপ্লব-পরবর্তী প্রতিশোধমূলক…

Read More

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড

১৭ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এই রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চান প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চান তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের…

Read More

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

১৭ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়। বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা আজ এ কথা বলেন। সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময়ে আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান…

Read More