স্টাফ রিপোর্টার,৩০ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সাভারে ঢাকা ১৯ আসনে মনোনয়নপত্র জমা দান করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ উপলক্ষে সোমবার সকালে সাভার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু,জামায়াতের প্রার্থী আফজালুর রহমান,গণ অধিকার পরিষদের এ্যাডভোকেট শেখ শওকত হোসেন,জাতীয় পাটির বাহাদুর ইসলাম ইমতিয়াজসহ আরো অনেকে মনোনয়ন পত্র জমা দান করেন।

অপর দিকে ঢাকা -২০ ধামরাই আসনে ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ( প্রায় ৪ লাখ) ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ । এদের মহিলা ভোটার ১৮৮৮৩২ এবং পুরুষ ভোটার ১৮৭৮৩৫ জন। এ উপজেলায় পুরুষে চেয়ে মহিলা ভোটার বেশী ।

উপজেলা নিবার্চন অফিসার এসএম সাদিকুর রহমান জানান, প্রার্থীরা মনোনয়ন পত্র জমদেন সহকারী রির্টানিং অফিসার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব এর কাছে। যে সমস্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং শেষ দিনে ধামরাইয়ে ৫জন জমা দিয়েছেন তারা হচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের পক্ষে মনোনয়ন পত্র জমাদেন ধামরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ¦ তমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের পক্ষে আলহাজ¦ কাজী মাওলানা মোঃ আব্দুর রউফ( দাঁড়ি পাল্লা), বাংলাদেশ জাতীয় পাটির আহসান খান( গরুর গাড়ী), খেলাফত মজলিশের মুফতি মোঃ আফসার আলী (দেয়াল ঘড়ি),জাতীয় নাগরিক পাটি এনসিপির প্রকৌশলী নাবিলা তাসনিদসহ মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা সকলেই সন্ত্রাস দমন,মাদক মুক্ত ও শিক্ষা-রাস্তাঘাট উন্নয়নসহ বহু প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে সাধারন ভোটারগন বলেছেন এ বছর ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন। মনোনয়নপত্র জমাদান শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে সংসদ সদস্য প্রার্থীরা আরো বলেন,ভোটের সুষ্ঠু পরিবেশের বিষয়ে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
