ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার স্থানীয় একজন কর্মকর্তা এ তথ্য জানান। জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। উত্তর সুলভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু এএফপিকে এ কথা বলেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো তিনজন। জিমি রোটিনসুলু বলেন, নিহতদের অনেকের মরদেহ তাদের নিজ নিজ কক্ষে…

Read More

অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন: বিজিবি সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিজিবিও প্রস্তুত আছে। নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কোথাও কোন ধরনের ছাড় দেয়া হচ্ছে না। দেশের মধ্যে অপরাধ করে যাতে কেউ সীমান্ত দিয়ে পার হতে না পারে সে জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে কঠোর…

Read More

শাহবাগে ইনকিলাব মঞ্চের আবার অবরোধ

২৯ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। আজ সোমবার বেলা সোয়া ২টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। এ নিয়ে টানা চার দিন ধরে তাঁরা শাহবাগে কর্মসূচি পালন করছেন। আজ সোমবার বেলা সোয়া ২টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে…

Read More

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

২৮ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক…

Read More

সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের

স্টাফ রিপোর্টার,২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বিকালে তিনি সড়ক পথে স্মৃতিসৌধে পৌছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় তার সাথে অন্য বিচারপতিগণ, ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More

নৌকাডুবিতে প্রাণ গেল ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের

২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার এক কোচ ও তাঁর তিন সন্তান মর্মান্তিকভাবে মারা গেছেন। ক্লাবটি শনিবার নিশ্চিত করেছে, নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। মার্টিন তাঁর পরিবার নিয়ে ইন্দোনেশিয়ার উপকূলে একটি পর্যটক নৌকায় ছিলেন। নৌকাটি প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে দুর্ঘটনায় পড়ে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন গন্তব্য লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ১১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তাঁর ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন…

Read More

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : পাঁচ বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, চলমান নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে। নেপিডো থেকে এএফপি এ খবর জানায়। রোববার রাজধানী নেপিডোতে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মিন অং হ্লাইং বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সামরিক বাহিনী এই নির্বাচনের আয়োজন করছে বলে এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না।’

Read More

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে আজ রোববার মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আজ রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এর মধ্য দিয়ে তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান ঢাকা-১৭ আসনের…

Read More

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন । আজ রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। অনুষ্ঠানটি বাংলাদেশ…

Read More

সাভারে প্রশাসনের চোখ ফাকি দিয়ে জলাশয় ভরাট

স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : সাভারে প্রশাসনের চোখ ফাকি দিয়ে জলাশয় ভরাট করা হচ্ছে। উপজেলার আমিনবাজার ইউনিয়নের বরদেশী মৌজায় এ জলাশয় ভরাট করছে প্রভাবশালীরা। এলাকাবাসী জানায়,গত কয়েকদিন ধরে বরদেশী মৌজায় কার্যক্রম বন্ধ থাকা আবাসন প্রকল্প সিলিকন সিটির পাশে প্রভাবশালীরা ডেজার দিয়ে জলাশয় ভরাট করছে। এসময় চাপড়া খাল বন্ধ করে এ জলাশয় ভরাট করা হচ্ছে। এঘটনায় আমিনবাজার রাজস্ব সার্কেলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জলাশয় ভরাট বন্ধ করে দিয়েছে।এদিকে কার্যক্রম বন্ধ থাকা সিলিকন সিটিতে আদালতের নির্দেশ অমান্য করে প্লট মালিকরা সিটির ভিতরে ভবন নির্মাণ করে…

Read More