স্টাফ রিপোর্টার,২৭ জুলাই ২০২২(বিবিনিউজ ): নানা আয়োজনে স্বাধীনতার পর প্রথম বারের মত অনুষ্ঠিত হলো সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। মঙ্গলবার সন্ধ্যায় আমিন বাজার ট্রাক টার্মিনালে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। সম্মেলন আগামী তিন বছরের জন্য আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে বেলায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। এসময় সম্মেলন আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,মাসুদ চৌধুরী, চেয়াম্যান ফখরুল আলম সমর,ও ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ত্রি বার্ষিক সম্মেলন শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
