সাভারকে একটি আধুনিক,মাদকমুক্ত এবং স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: এমপি সালাউদ্দিন

স্টাফ রিপোর্টার ,২৮ মার্চ ২০২৬(বিবিনিউজ):ঢাকা -১৯ সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে নাগরিক সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন-বাবুকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংবর্ধনা অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়।


গ্রিন সাভার,ক্লিন সাভার চাই,চাই বাসযোগ্য সাভার শ্লোগানকে সামনে রেখে সাভার নাগরিক কমিটির সভাপতি আলহাজ¦ রহিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম,সাভার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মাষ্টার,সনাকের সাধারন সম্পাদকমোঃ সালাহ উদ্দিন খান নইম। সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাভারের উন্নয়ন ও জনসেবায় বিশেষ অবদানের প্রতিশ্রুতি এবং জনগণের আস্থার প্রতিফলন হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি বলেন, এই সংবর্ধনা আমার একার নয়, এটি সাভারের সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন। আমরা সাভারকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। উন্নয়নের এই যাত্রায় আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি।

Related posts

Leave a Comment