বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হবে না :ডাকসুর সাবেক ভিপি নুর


স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ):বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হবে না তাই এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশ নেবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসময় আরও বলেন,জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে তাদের দল অংশ গ্রহণ করবে ও তিন’শ আসনে প্রার্থী দেবে বলেও বলেন তিনি।
এসময় দলটির আহবায়ক ড.রেজা কিবরিয়া বলেন,বর্তমান সরকার লুট পাটে ব্যস্ত দেশে তেলের দাম বাড়িয়ে মানুষকে সরকার বোকা বানিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন,এই মুহুতে তারা বিশ দলীয় জোটে যোগদান করবে না বলেও বলেন তিনি।
এসময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment