১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে নিজের শরীরেও গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোর্শেদ মিয়া। এ ঘটনায় মোর্শেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ জানান, সকাল ৯ টার দিকে আশুলিয়ার জিরানী এলাকার আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের জের ও পরকীয়া সন্দেহ থেকে স্বামী মোর্শেদ মিয়া ধান কাটার কাচি দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে মোর্শেদ নিজের শরীরে গরম পানি ঢেলে আত্নহত্যার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে মোর্শেদকে আটক করা হয়েছে। গরম পানি ঢালায় তার শরীরের কিছু অংশ ঝলসে যাওয়ায় গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
