১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়ি পেটাসাভারে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়ি পেটা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা করে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামলাসী গ্রামে নিজ অফিসে বসে ছিলেন ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ভাকুর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেনের সমর্থক শফিকুল ইসলাম (৫০)। এসময় বর্তমান ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছেলে অপুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী শফিকুল ইসলামের অফিসের সামনে গিয়ে তাকে ধরে কিছু বুঝে উঠার আগে নির্মমভাবে হাতুড়ি পেটা করে ডান হাত ভেঙে ফেলে তাকে মৃত ভেবে পালিয়ে যায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রত্যক্ষদর্শীদের গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ারও হুমকি দেন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
zএ বিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ্ আলম বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
