ষ্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুসসালাম এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। র্যাব-৪ জানায়, রাতে দারুসসালাম এলাকায় অভিযান অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামদিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে ১০০ পিস ইয়াবা তিনটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলো আউয়াল হোসেন (৩২) ও সোলাইমান মিয়া (২৮)। অন্যদিকে চারশ’ পিস ইয়াবাসহ সাভার থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানিয়েছে তারা দীর্ঘদিন যাবত ঠিকানা বদল করে কক্সবাজার জেলা হতে ইয়াবা ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত দেশে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে বিস্ফোরক জাতীয় দ্রব্য সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলো।
তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
