সাভারে ট্রাক চাপায় নিহত ১

ষ্টাফ রিপোর্টার, ৪ নভেম্বর(বিবিনিউজ):সাভারে ট্রাক চাপায় রুহুল মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক রুহুল মিয়াকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ঐ যুবক নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

Related posts

Leave a Comment