সাভারে ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪


ষ্টাফ রিপোর্টার,০৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।
বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব -৪।

র‌্যাব জানায়, সাভারের হেমায়েতপুরে সকালে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বানী,আমির হামজা ও আফতাব তামিম ২০ বোতল ভারতীয় ফেনসিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে র‌্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Related posts

Leave a Comment