দেশে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার, ৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):
বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি এখনো দেশে নানা মুখী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ঝিমিয়ে পড়েছে।
আলোচনা সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment