বিচারবিভাগীয় কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা

২২ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য অনুসরণীয় নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজ রোববার এই সার্কুলার জারি করেন। এতে বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭–এর পাশাপাশি প্রচলিত অন্যান্য আইন ও বিধিবিধান প্রযোজ্য হবে। সার্কুলারের শুরুতে বলা হয়, বর্তমানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যাপক উন্নয়নের সুযোগে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে। এই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার, স্মার্টফোন এবং অনুরূপ কোনো…

Read More

গণপিটুনির ঘটনায় রুল হাইকোর্টের

২৬ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুসহ অন্যদের বাঁচাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গণপিটুনির বিষয়ে গৃহিত পদক্ষেপ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলেছেন আদালত। ২৮ নভেম্বরের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে জানাতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনস্বার্থে রিট আবেদনকারী আইনজীবী এডভোকেট ইশরাত হাসান। ২০ জুলাই…

Read More

ধর্ষণ মামলার বিচার বিষয়ে হাইকোর্টের ৭ নির্দেশনা

১৮ জুলাই ,২০১৯(বিবিনিউজ):নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা মামলা নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা, শুনানি শুরু হলে প্রতি কার্যদিবসে টানা মামলা পরিচালনা করা, মামলায় সাক্ষীর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে সাত দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুসারে এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা পৃথক তিনটি মামলায় আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। নির্দেশনা সাতটি হলো- ১. দেশে নারী ও শিশু…

Read More

খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন

২৯ মে ২০১৯(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন, অনেক ভালো আছেন। ১ মাস ২৯ দিন আগে ভর্তি হওয়ার সময় ওনার শারীরিক যে সমস্যা ছিল, সে অবস্থানের চেয়ে আজকে দুই মাসে অনেক উন্নতি হয়েছে।’ আজ বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিচালক এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে মাহবুবুল হক বলেন, ‘খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আর্থরাইটিস অনেক উন্নতি হচ্ছে। তাঁর জিহ্বায় যে ঘা হয়েছিল, সেটা আমাদের প্রায় সবার মুখেই হয়। সেটা…

Read More

ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশে হাইকোর্ট নির্দেশ

  গত ২০ বছরের ব্যাংকের ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রস্তুত করে তা দাখিলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিগত বছরগুলোতে ব্যাংকিং খাতে কী পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে- তা নির্ণয়ে একটি শক্তিশালী কমিশন গঠনে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ…

Read More

সব ধরনের কোচিং বাণিজ্য নিষিদ্ধ

সরকারি নীতিমালার বাইরে সব ধরনের কোচিং বাণিজ্য বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে সরকারের জারিকৃত নীতিমালাকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার তার জনগণের কল্যাণের জন্য যে কোনো সময় যে কোন ধরণের নীতিমালার, নির্দেশিকার ও পরিপত্র জারি করার ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। রায়ে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত বেশকিছু শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সরকারকে চিঠি দিয়েছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সরকারি ও বেসরকারি কয়েকজন…

Read More

নতুন এমপিদের শপথের বৈধতার রিট খারিজ

একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের (এমপি) শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রিটটি খারিজ করে দেন। দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ নেয়া সংবিধানসম্মত হয়নি দাবি করে সুপ্রিমকোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ১৪ জানুয়ারি রিটটি করেন। গতকাল এর শুনানি হয় এবং আজ আদেশের দিন ধার্য হয়। রিটটি খারিজে একাদশ সংসদে নির্বাচিত এমপিদের শপথ নেয়া সংবিধান সম্মত ও সংসদ সদস্যেরা যথারীতি তাদের কার্যভার…

Read More

নির্বাচন করতে পারছেন না বিএনপির আরও ৩ প্রার্থী

বিএনপি মনোনীত তিন প্রার্থী নির্বাচন করতে পারছেন না। এরা হলেন, নাটোর ৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবীর ও নরসিংদী ৩ আসনে মঞ্জুর ইলাহী। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

Read More

প্রার্থিতা নিয়ে খালেদা জিয়ার রিটে হাইকোর্টে বিভক্ত আদেশ

ঢাকা, ১১ ডিসেম্বর : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আনা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি রিটের ওপর বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। আজ হাইকোর্টে একটি ডিভিশন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) আদেশ স্থগিত করে রুল জারি করে আদেশ দেয়। অপরদিকে বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। আদেশের পর বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এখন নিয়ম অনুসারে আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি…

Read More

নাইকো দুর্নীতি মামলা : বিদেশি প্রতিবেদন গ্রহণ সংক্রান্ত শুনানি ৩ জানুয়ারি

ঢাকা, ৯ ডিসেম্বর : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্য আসামীদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই ও কানাডার পুলিশের প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ঠিক করেছে ঢাকার একটি আদালত। একই সঙ্গে ওই আবেদনের বিষয়ে আসামিপক্ষের আপত্তির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আজ ঢাকা মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। ওইদিন এ মামলার সব আসামিকে হাজির হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। দুদকের পক্ষে আইনজীবী মোশররফ হোসেন কাজল বাসস’কে আজ এ কথা জানান। তিনি বলেন, গত ২২ নভেম্বর এটর্নি জেনারেলের হাতে এফবিআই ও…

Read More