২৮ মে, ২০১৯ (বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বছরব্যাপী এই কর্মসূচি পরিচালনার জন্য একটি মূলসংগীত (থিম সং) নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগ্রহী গীতিকার ও লেখকদের কাছ থেকে আগামী ১৫ জুনের মধ্যে মূলসংগীত ( থিম সং ) আহবান করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী উপ-কমিটি। এই গান ১৬ লাইনের মধ্যে হতে হবে। সাংস্কৃতিক ও প্রদর্শনী উপ কিমিটির সদস্য সচিব নাট্যজন লিয়াকত আলী লাকী আজ বাসসকে এই তথ্য জানান। তিনি বলেন, মূল সংগীত নির্বাচনের জন্য ইতোমধ্যে সাংস্কৃতিক উপ-কমিটিকে দায়িত্ব…
Read MoreCategory: বিনোদন
বিনোদন
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে গান গেয়েছে ‘নকশীকাঁথা’
২৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়ে একটি গান করেছে লোকসংগীত ব্যান্ডদল নকশীকাঁথা। বাংলাদেশ মাঠে নামার আগের দিন জুনের ১ তারিখে ইউটিউবে গানটি অবমুক্ত করবে দলটি। নকশীকাঁথা গানের দলের প্রধান সাজেদ ফাতেমী আজ বাসসকে এই তথ্য জানান। তিনি জানান তার দুই কন্যাও কন্ঠ দিয়েছেন বিশ্বকাপ নিয়ে এই গানে। ‘জানি গর্জে উঠবে বাঘ বাহিনী ক্রিকেট বিশ্বকাপে/ জানি ফুঁটবে সুখের হাজার দৃশ্য ব্যাটবল হাতে/ জয়ের জন্য খেলতে নামো/ আসতেই পারে পরাজয়/ ভয় পেয়োনা পেয়োনা ভয়/ লড়াই করে হেরে গেলেও কোনো অর্জন হয়না শেষ/ জেতো হারো সবসময়ই পাশে পুরো বাংলাদেশ।’ এই…
Read Moreরাজধানীতে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আয়োজন নববর্ষ উদয়াপন উপলক্ষে
১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনের লক্ষ্যে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নববর্ষকে বরণ করে নেয়ার জন্য শোভাযাত্রা, আলোচনা সভা, গান, আবৃত্তি, সেমিনার, নাটক প্রদর্শনী ও খাবার বিতরণ। বিটিভিসহ বেসরকারি টিভিতে দিনটি উদযাপনের জন্য নানা অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। অনুষ্ঠিত হবে নগরীর বিভিন্ন স্থানে বৈশাখী মেলা। দিবসটি উদযাপন করতে বাংলা একাডেমির অনুষ্ঠান ১৪ মার্চ সকাল আটটায় শুরু হবে। সকাল আটটায় রবীন্দ্র চত্বরে বর্ষবরণ সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা ঘটবে। সোয়া আটটায় নববর্ষ বক্তৃতা উপস্থাপন…
Read Moreএফডিসিতে টেলি সামাদকে শেষশ্রদ্ধা নিবেদন
৭ এপ্রিল ২০১৯((বিবিনিউজ): এফডিসিতে টেলি সামাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আগেই নির্ধারিত ছিল আজ রোববার বেলা ১১টায় চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মরদেহ আনা হবে এফডিসিতে। নির্ধারিত সময়ের আগেই মরদেহ বহনকারী গাড়ি এসে পৌঁছায়। দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে কেউ কেউ এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। তবে টেলি সামাদের শেষযাত্রায় চলচ্চিত্রের নতুন প্রজন্মের কাউকে দেখা যায়নি। টেলি সামাদের জানাজায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসে পৌঁছান দুপুর সোয়া ১২টায়। মন্ত্রী আসার পরই শুরু হয় জানাজা। এরপর টেলি সামাদের মরদেহ নিয়ে পরিবার রওনা করে মুন্সিগঞ্জের নয়াগাঁও গ্রামে।…
Read Moreআর্টক্যাম্পে অংশ নিতে ভুটান গেল ২৬ জন
৬ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : ভুটানে আর্টক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশে নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয়ে ২৬ জনের একটি দল ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শিল্পীদের দলটি ভুটানের প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকা এবং বাংলাদেশের চিত্রশিল্পের পরিচিতি তুলে ধরবে। একই সাথে সেখানে পারফরমেন্ট আর্ট প্রদর্শন করা হবে। শিল্পী দলটি ভুটানের উদ্দেশে গতকাল ঢাকা ত্যাগ করেছে। ইউনিভার্সিটি অফ অলটারনেটিভ ডেভেলপমেন্ট (ইউওডা) এর উদ্যোগে এই সফরের আয়োজন করা হয়েছে। দলটিতে রয়েছেন ২৪ জন চারুকলা বিভাগের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক এবং শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের একজন প্রভাষক। দলটির নেতৃত্বে রয়েছেন ইউওডা’র চারুকলা বিভাগের চেয়ারম্যান চিত্রশিল্পী…
Read Moreমুক্তির আগেই রেকর্ড ভাঙল ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’
০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ): ২ এপ্রিল ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ফানড্যাংগো। ছয় ঘণ্টার মধ্যে সব অগ্রিম টিকিট শেষ হয়ে যায়। এর আগে এত দ্রুত কোনো ছবির টিকিট শেষ হয়নি। অগ্রিম টিকিট বিক্রির ঘোষণার সঙ্গে ২ এপ্রিল অ্যাভেঞ্জারস: এন্ডগেম–এর একটি বিশেষ ট্রেলারও মুক্তি দেওয়া হয়। এর ফলে ছবির প্রতি আগ্রহ সবার আরও বেড়ে যায়। সেখানে দেখা যায়, মহাশূন্যে হারিয়ে যাওয়া আয়রন ম্যান ওরফে টনি স্টার্ক পৃথিবীতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে এটা নিশ্চিত হয়ে যায় যে টনি স্টার্ক গার্ডিয়ান অব গ্যালাক্সির স্পেসশিপেই মারা যাচ্ছেন না। অন্যদিকে মার্ভেল–ভক্তদের আলোড়িত…
Read Moreপ্রিয়াঙ্কা এবার অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়
০৩ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া‘কোয়েন্টিকো’ টিভি সিরিজে অভিনয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার জন্য হলিউডের দরজা খুলে গেছে। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়। সম্প্রতি তাঁর কথা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পরিচালক জো রুশোর সঙ্গে। গুঞ্জন উঠেছে, তাহলে কি জো রুশোর কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রিয়াঙ্কা? জো রুশো এখন তাঁর চলচ্চিত্রের প্রচারে ভারতে। সেখানেই কথা হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। তিনি বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী নিয়ে কথা হয়েছে, তা এখনো জানা যায়নি। রুশো বলেন, ‘প্রিয়াঙ্কা এখন নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে তুলে ধরছেন।…
Read Moreস্বামীর থেকে বয়সে বড় হওয়া কোনো ব্যাপার না:প্রিয়াঙ্কা চোপড়া
০১ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):যুক্তরাষ্ট্রের আটলান্টায় গত শনিবার জোনাস ব্রাদার্স ব্যান্ডের শোতে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস আর তাঁর দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসকে নিয়ে গঠিত এই মার্কিন ব্যান্ডের শোতে এবারই প্রথম অংশ নিয়েছেন। সেখানে গিয়ে দারুণ খুশি এই হলিউড ও বলিউড তারকা। শো শেষে স্বামী নিক জোনাসের কপালে চুমু দেন তিনি। এ সময় জোনাস ভাইদের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘এবারই প্রথম জোনাস ব্রাদার্সের শোতে এসেছি। তাঁদের নিয়ে আমি গর্বিত।’ পোস্টের শেষে পরিবার উল্লেখ করে একটা ভালোবাসার চিহ্নও এঁকে দেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৫…
Read Moreউলিয়াইম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী ও ৪৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হলো ‘হ্যামলেট’
১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জগৎবিখ্যাত ট্রাজেডির জনকখ্যাত নাট্যকার উলিয়াইম শেক্সপিয়রের (১৫৬৪-১৬১৬) ৪০০তম মৃত্যুবার্ষিকী ও ৪৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হলো ‘হ্যামলেট’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনির আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নাটকটির নির্দেশক আতাউর রহমান বলেন, উইলিয়াম শেক্সপিয়র রচিত ‘হ্যামলেট’ বিশ্ববাসীর অতি পরিচিত এবং অতি আদৃত একটি বিয়োগান্তক নাটক। গত চারশ’ বছর ধরে এই নাটকটি বিশ্বের অগণিত মঞ্চে মঞ্চায়িত হয়ে আসছে। তিনি বলেন, মূক চলচ্চিত্র যখন উন্নীত হল সংলাপ সম্বলিত চলচ্চিত্রে তখন ‘হ্যামলেট’ নাটকের কাহিনীকে উপজীব্য করে পৃথিবীর দেশে দেশে নির্মিত হয়েছে…
Read Moreজাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল
১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় সরকারি ও বেসরকারিভাবে পালিত হবে। এ উপলক্ষে সরকারি পর্যায়ে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি ) এবং জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দু’দিনের ব্যাপক কর্মসূটি পালিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আজ জানায়, বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন বিষয় তুলে ধরা এবং এই শিল্পের ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত করা হবে। এফডিসি থেকে আরো জানানো হয়, উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়েছে স্বনামখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে এবং সদস্য…
Read More