সাভারে অসহায় ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকায় উর্মি এন্টার প্রাইজ অফিসে সম্পদ ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে (আর,এম,এস) এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
ওই এলাকার প্রায় আড়াই শতাধীক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ¦ী আব্দুল গণি।
কণকনে শীতে অসহায় মানুষরা শীত বস্ত্র পেয়ে হাসি মুখে বাড়ি ফিরে যান।
এসময় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি অসহায় ও হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
শীত বস্ত্র বিতরণে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,আর এম , এস এর সভাপতি মিসেস রাবেয়া সোবহান,নির্বাহী পরিচালক ফজলুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ন,ই, শামিম,অর্থ সচিব জামাল উদ্দিন,উপদেষ্টা নুর মোহাম্মদ নুর ও সদস্য ইকবাল সোবাহানসহ আরো অনেকে।
সাভারে আরএমএসের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
