টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

Hotta-4গাজীপুরের টঙ্গীতে সৈকত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মোক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার কবির হোসেনের ছেলে।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

 

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৫০

Related posts

Leave a Comment