পল্টনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

polton-mapরাজধানীর পল্টন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিজান কাজী নামে (৪২) এক বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোরে সুপ্রভাত ও শতাব্দী পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা সংঘটিত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Related posts

Leave a Comment