দিয়া ইসলাম , সাভার : কারখানায় শ্রমিকদের উৎপাদনে উৎসাহ বাড়াতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
সোমবার সকালে আশুলিয়ার জিরাবো বটতলা এলাকায় সাউদার্ন ক্লথিংস লিমিটেড কারখানায় মালিকপক্ষ শ্রমিকদের উদ্দেশ্যে এ পিঠা উৎসব করেন।
ফিতা কেটে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন সাউদার্ন ক্লথিংস লিমিটেড এর চেয়ারম্যান খন্দকার ইলিয়াস হোসেন।
সাউদার্ন ক্লথিংস লিমিটেড এর চেয়ারম্যান খন্দকার ইলিয়াস হোসেন বলেন কারখানার শ্রমিকরা সবসময় উৎপাদনে ব্যাস্ত থাকেন। তাই এই শীতের মাসে শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে এই পিঠা উৎসবের আয়োজন। শ্রমিকরা জানিয়েছে তাদের জন্য মালিক পক্ষ পিঠা উৎসব করায় তারও খুশি, শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ পিঠা উৎসবে যোগ দেন। ওই কারখানার প্রায় ১২’শ শ্রমিক এ পিঠা উৎসবে যোগ দেন।
পাঁচ তলা ভবনের ছাদে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে এসময় গ্রাম বাংলার বিভিন্ন রকমের প্রায় ২০ টি পিঠার স্টল বসেছে। পিঠার স্টল গুলোতে যে সকল পিঠা ছিলো তার মধ্যে অন্যতম ছিলো কুলি পিঠা,ভাপা পিঠা,চিতই পিঠা,লিচু পিঠা, বকুল পিঠা,তক্তি পিঠা,তাল পিঠা,কাঠা পিঠাসহ প্রায় ১০০ রকমের পিঠা।
পিঠা উৎসবে এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক খন্দকার ফারিহা,ডিরেক্টর রাকিব হোসেন,খন্দকার এলিন, তানভীর হোসেন, জেনারেল ম্যানেজার জালালী ইকরাম সুজনসহ আরো অনেকে।
আশুলিয়ায় কারখানায় শ্রমিকদের উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়াতে মালিকপক্ষের পিঠা উৎসব
