সাভারে শিশু শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক আটক

grefterসাভারে মাদ্রাসার ভেতরে এক শিশু শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বেঁধে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

শিশু বলাৎকারের ঘটনাটি ঘটেছে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায়। এ ঘটনায় শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফিরোজ হোসেনকে মাদ্রাসা থেকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, সাভারের মোগড়াকান্দা এলাকায় স্থানীয় মেজবা উদ্দিনের ছেলে মহিবুল্লাহ আলম (১০) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় হেফজখানায় পড়াশোনা করেন। মঙ্গলবার রাতে দোতলা মাদ্রাসার নিচ তলায় সব ছাত্র যখন ঘুমিয়ে ছিল ওই মাদ্রাসার শিক্ষক ফিরোজ হোসেন (৩৫) শিশুটিকে হাত-পা ও মুখ বেঁধে বলাৎকার করেন। পরে সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের বিষয়টি তার বাবা-মাকে বলেন ওই শিশু। পরে তার বাবা-মা ওই শিশুকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফিরোজ হোসেনকে মাদ্রাসা থেকে আটক করেছে পুলিশ।

এদিকে শিশুটির বাবা মেজবা উদ্দিন জানিয়েছেন, বলাৎকারের পর বিষয়টি কাউকে জানালে তার ছেলেকে হত্যা করে লাশ তুরাগ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন ওই শিক্ষক।

ওই মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ওই শিক্ষক এর আগেও ওই মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন। পরে শিশুরা ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেনি।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষক ফিরোজ হোসেনের কঠোর শাস্তি দাবি করেছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বিশ্বাস বলেন, ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Related posts

Leave a Comment