সাভারে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার, ০৬এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভারে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মাঝে ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর স্কুল এন্ড কলেজে এ ত্রাণ বিতরণ করেন ভাকুর্তা ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় ওই এলাকার ১৫’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন,সহ-সভাপতি শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

জুমার জামাতে ১০, ওয়াক্ত নামাজে পাঁচজনের বেশি নয়

০৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে ধর্ম মন্ত্রণালয়।সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজন হলে, ওয়াক্তিয়া নামাজে সর্বোচ্চ পাঁচজন মুসুল্লি থাকতে পারবে। আর জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবে।এছাড়া অন্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে জমায়েত না হয়ে নিজ নিজ বাড়িতে প্রার্থনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানেও সমবেত না হওয়ার জন্য…

Read More

১৮ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন শুরু

০৬ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। আজ সোমবার সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা হবে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

Read More

করোনায় নতুন শনাক্ত ৩৫ জন,মৃত্যু ৩

০৬ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, করোনাভাইরাস আর এক স্থানে সীমাবদ্ধ নেই। এটি বেড়েই চলেছে। নতুন করে আজ ৩৫ জন শনাক্ত ও তিনজন মারা গেছেন। মহাপরিচালক বলেন, সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬৮টি। আর এখন পর্যন্ত ৪ হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ সোমবার সংবাদ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১২ জন, আক্রান্ত ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি…

Read More

সাধারণ ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত

৫ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি যুক্ত হয়ে অফিস খুলবে আগামী ১৫ এপ্রিল। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ মার্চ এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ…

Read More

৭২,৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেলেন প্রধানমন্ত্রী

৫ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বেশ কিছু উদ্দীপনা প্যাকেজ সহ তাঁর সরকারের তরফ থেকে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার সার্বিক একটি প্যাকেজ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে আমি রফতানিমুখী শিল্পকর্মী ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকা (জরুরী) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি এবং আজ আমি নতুন করে ৬৭,৭৫০ কোটি টাকার চারটি নতুন আর্থিক উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তার সরকারী বাসভবন গণভবন থেকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে প্রদত্ত লিখিত ভাষণে আরো বলেন, ‘নতুন বরাদ্দসহ…

Read More

রবিবার থেকে সাভারের অধিকাংশ পোশাক কারখানা খোলা

সাভার প্রতিনিধি,০৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভার ও আশুলিয়ার প্রায় ১৮’শ গার্মেন্টস এর মধ্যে খোলা রয়েছে প্রায় শতাধিক গার্মেন্টস কারখানা। এ উপজেলায় আগামীকাল খুলে দেওয়া হবে সকল কারখানা। তাই সাভার ও আশুলিয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে আসছে শ্রমিকরা। মহাসড়কে যানবাহন না থাকলেও অনেকে অটোরিক্স,ট্রাক ও পায়ে হেটেই ছুটে আসছেন নিজ ভাড়া বাড়িতে তাই কষ্ট হলেও মেনে নিচ্ছেন শ্রমিকরা। কারণ আগামীকাল সকাল থেকে যেতে হবে পোশাক কারখানায়। আবারও আগের মত উৎপাদন শুরু করতে হবে। তাই মরণ ঘাতি করোনা ভাইরাস কি জিনিস সেটা তারা ভুলেই গেছেন। একটাই কথা কর্ম…

Read More

দেশে আরো ৯ জন করোনায় আক্রান্ত:আইইডিসিআর

৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। গত ২৪ ঘন্টায় দেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা, পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। ডা. ফ্লোরা বলেন, গত…

Read More

আশুলিয়ায় বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে আহত অন্তত পাঁচ

সাভার,৪ এপ্রিল,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে পড়েছে একটি বাড়ির উপর। এঘটনায় আহত হয়েছে অনন্ত পাঁচ জন।সকালে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় টংগাবাড়ি এলাকায় কোন রকম সেপটি না দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করে আসছিলো মানিকগঞ্জের শেলী খাতুন নামের এক নারী। পরে আজ সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি দেওয়াল ভেঙ্গে পড়ে ওই ভবনের পাশে মৃত রওশন আলীর বাড়ির উপর। এঘটনায় ওই বাড়ির অনন্ত পাঁচ জন আহত হয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ ভবন মালিকের ছেলে শরিফ মিয়া নির্মাণাধীন পাঁচতলা ভবন মালিকের কাছে ক্ষতিগ্রস্থের…

Read More

সাভারে প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার,০৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):কারোনা ভাইরাসের কারণে সাভারে কর্মহীন হয়ে পড়া প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে একটি তৈরি পোশাক কারখানা।সকালে সাভারের উলাইল এলাকায় ওই এলাকার দুই হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন আল মুসলিম গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Read More