
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):করোনা ভাইরাসের রোগী আনা নেওয়ার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

সকালে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদার কাছে এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন। দেশের এই ক্লান্তি লগ্নে হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান করায় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে ধন্যবাদ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
