দেশে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,০২ এপ্রিল ২০ (বিবিনিউজ):পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার কন্ডা ও শ্রীপুর এলাকায় স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে

করোনা ভাইরাসে দেশে কর্মহীন হয়ে পড়া সকল মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কোথাও কোন অনিয়ম হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন যত দিন সরকারী ছুটি আছে ততদিন দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে।
ত্রাণ সামগ্রী বিতরণে এসময় স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment