চাঁদপুরে নৌকা জাল ইলিশসহ ২ জেলে আটক

mapচাঁদপুর, ৫ অক্টোবর : জেলায় বুধবার রাত দশটার পর নৌ-পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল, ৮ কেজি ইলিশ, ২টি কাঠের নৌকাসহ ২ জেলেকে আটক করেছে। আটক জেলেরা হচ্ছে লিটন বেপারী (৪৫) ও রতন মিয়া (৩৮)। এদের বাড়ি হাইমচর উপজেলার তিরাশিকান্দি গ্রামে।
চাঁদপুর জেলা প্রশাসনের এন ডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে ।
নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম জানান, আমাদের অভিজান ২২ অক্টোবর পর্যন্ত চলবে, আমরা ২৪ ঘন্টাই নদী পাহারা দিচ্ছি। ইলিশ ধরলে কাউকেই ছাড় দেয়া হবে না।

Related posts

Leave a Comment