ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

hottaমৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় শাশুড়ি-শ্যালিকা গুরুতর আহত হয়েছেন। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে সোমবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, নাসিমা বেগম আদমপুরের তার বাবার বাড়িতে রাত ১০টার দিকে ঘুমাচ্ছিলেন। এ সময় স্বামী রফিক মিয়া ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গেলে শাশুড়ি হনুয়া বেগম ও শ্যালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান রফিক।

উপজেলার বদনাবিল এলাকা থেকে মঙ্গলবার ভোরে রফিক মিয়াকে আটক করে পুলিশ। তিনি লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে। কুলাউড়া থানা ওসি শামীম মুসা জানান, রফিককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে।

Related posts

Leave a Comment