আশুলিয়ায় এখনো হাজার হাজার অতিথি পাখি

pakiদিয়া ইসলাম ,সাভার : শীত শেষে হয়ে গেলেও সাভারের আশুলিয়ায় একটি লেকে হাজার হাজার অতিথি পাখি রয়েছে। আর এই পাখি দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন পাখিপ্রেমী মানুষরা। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় লিবার্টি ম্যাক্স সিটির একটি লেকে পাখিগুলো বাসা বেধেছে।

অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো লেক। লেক আর জঙ্গলগুলোতে চলে তাদের অহর্নিশ খুনসুটি। এলাকাবাসীর ঘুম ভাঙানো আর ঘুম পাড়ানো দুই দায়িত্বই এখন তাদের কাঁধে বসেছে। আর এ দৃশ্য দেখতে হাজার হাজার দর্শনার্থীর ভিড় করছেন সেখানে।

পাখি দেখতে আসা দর্শনার্থীরা জানান, সত্যিই পাখির কিচিরমিচির আর ওদের ডানা ঝাপটানোর দৃশ্য ভোলার নয়। পাখিদের নির্ভেজাল ভালোবাসার জালে আবদ্ধ করতে আন্তরিকতার কমতি নেই এলাকাবাসীর।

এই পাখি রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগ।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, শীত শেষ হলেও গরমে যে পাখিগুলো রয়েছে সেগুলো সড়ালি প্রজাতির। এখন এই পাখির অনুকূলে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

Related posts

Leave a Comment