অপহরণের পর কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

manobondonদিয়া ইসলাম : সাভারে এক কলেজছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত কলেজছাত্রের পরিবারের সদস্য ছাড়াও প্রায় একহাজারের বেশি এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ।

মানববন্ধনে সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ বলেন, অপহরণের পরে ওই কলেজ ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়। সরকারের উচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর করা। তাহলে আর কেউ সমাজে এমন অপরাধ করবে না।

উল্লেখ্য, অপহরণের টাকা না পেয়ে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার মাসুদ রানার ছেলে সাভার কলেজেক্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহমুদুর রহমান ফয়সালকে ৫ মার্চ অপহরণ করেন প্রতিবেশী রাজু। পরে মুক্তিপণের টাকা না পেয়ে রাজু,আকাশ ও তুহিন ওই ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জয়নাবাড়ি এলাকায় একটি বালুর মাঠে চাপা দিয়ে রাখে। পরে আসামি রাজু ও আকাশকে আটকের পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ২০ মার্চ রাতে কলেজছাত্র ফয়সালের লাশ বালু চাপা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়। বর্তমানে আসামিরা জেল হাজতে রয়েছে।

Related posts

Leave a Comment