দিয়া ইসলাম , সাভার : পৃথক ঘটনায় সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে মুশরীখোলা এলাকায় দেওয়াল ভেঙ্গে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে রাতে হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকার একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির। এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
