সাভারে চলন্ত বাসে ডাকাতের হামলা, চালক নিহত

Saver5দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে যাত্রীবেশী ডাকাতের হামলায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার রাত দুইটার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় এ ঘটনা ।

নিহত শাজাহান (৪২) টাঙ্গাইলের চরজানা এলাকার মৃত দিশা মিয়ার ছেলে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, ধলেশ্বরী পরিবহনের বাসটি রাতে টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিল। টাঙ্গাইলে বাস ছাড়ার সময় যাত্রীবেশে ১৩ ডাকাত ওঠে। পরে রাত দুইটার দিকে বাসটি নবীনগর-চন্দ্রা সড়কের শ্রীপুর এলাকায় পৌঁছালে ডাকাতরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় চালক শাজাহান, হেলপার ও সুপারভাইজার বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। পরে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণের গহনা লুট করে নেমে যায়। এরপরই যাত্রীরা পুলিশে খবর দেন।

আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিত্সক শাজাহানকে মৃত বলে ঘোষণা করেন। হেলপার বাদশার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment