চুয়াডাঙ্গা, ২ অক্টোবর : চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাছের খামারের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে খাসপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রিপন সরকার (২৭) ওই গ্রামের মোতালেব সরকারের ছেলে।
সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, রিপন একই গ্রামের মোস্তফা মণ্ডলেরর মাছের পুকুর পাহারাদারের চাকরি করতেন। পাহারা শেষে তিনি ভোরের দিকে বাড়ি ফিরতেন। রবিবার রাতে পাহারা শেষে বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার সকালে গ্রামের একটি ডোবায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় ময়নাতদন্ত ও হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে।
