লিটন হত্যার আসামিসহ গ্রেফতার ৭ , গাড়ি চালক ও কাজের ছেলেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত

483277058ডেস্ক রিপোর্ট :  সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার এক আসামিসহ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে জামাত-বিএনপির ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৪ দিনে পুলিশি অভিযানে ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। অপরদিকে এমপির গাড়ি চালক ফোরকান এবং কাজের ছেলে ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ১৬ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসে।
এদিকে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকায় সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী শুন্য হয়ে পড়েছে। এমপি লিটন হত্যা মামলায় পুলিশ ২৫ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোন প্রকার তথ্য প্রকাশ করেনি।
অপর দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুজ্জামান এমপি লিটনের গাড়ি চালক ও বাড়ির কাজের ছেলেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। তদন্তের স্বার্থে তথ্য প্রকাশ করছে না পুলিশ। রেজাউল ইসলাম লিটনসহ এমপি হত্যা মামলায় ১২ আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

 

 

মিতু/বিবি নিউজ/১৩৪৫

Related posts

Leave a Comment