ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরাক যুদ্ধ চালিয়েছি। তবে তাদের তেল কেন লুট করে আনিনি? তেলসম্পদ আমাদের কাছে রাখা উচিত ছিল। শনিবার ট্রাম্প মনোনীত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেওকে পরিচয় করিয়ে দেয়ার সময় ওই সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, এখন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অর্থের প্রধান উৎস এই তেল। এ কারণে তেল আমাদের নিয়ে আসা দরকার। তাই এ বিষয়ে আমাদের আরেকবার সুযোগ নিতে হবে। ট্রাম্পের এ ঘোষণাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে নতুন করে ইরাক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে।
মিতু/বিবি নিউজ/১৩৪৬
