গোপালগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

kill_02ডেস্ক রিপোর্ট:  গোপালগঞ্জের কাশিয়ানীতে রত্না বেগম (২৫)  নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রত্না বেগম মফিকুর শেখের স্ত্রী। তার ১১ মাস বয়সের একটি  সন্তান রয়েছে। সোমবার রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলি নুর এ তথ্য জানান। স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় বাড়িতে ওই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। রাতে স্বামী বাড়ি ফিরে এসে এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১৩১৪

Related posts

Leave a Comment