সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিলেন সমর

সমরডেস্ক রিপোর্ট : সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা ফখরুল আলম সমর।
আজ সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আবু নাসের বেগের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ফখরুল আলম সমর। দায়িত্ব বুঝে নেয়ার পরে তিনি উপজেলা পরিষদের দাপ্তরিক কাজ শুরু করেছেন। দায়িত্ব বুঝে নেয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেছাসেবক লীগের নেতাকর্মীরা। এদিকে উপজেলা পরিষদের দ্বিতীয় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে। দায়িত্ব নেওয়ার পরে চেয়ারম্যান ফখরুল আলম সমর উপজেলার উন্নয়নে সবার সহযোগীতা কামনা করেছেন।
জানা যায় একাধিক মামলায় সাভার উপজেলা পরিষদের বিএনপিপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি জেল হাজতে থাকায় উপজেলা পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরকে উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাকে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
দায়িত্ব নেওয়ার পরে উপজেলার হলরুমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

মিতু/বিবি নিউজ/১৩১৩

Related posts

Leave a Comment