স্টাফ রিপোর্টার,২৫ মে ২০২১(বিবিনিউজ ): উদ্ধোধনের অপেক্ষায় দেশে প্রথম বারের মত দৃষ্টি নন্দন মডেল মসজিদ। সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। এর মধ্যে সাভারেও এই দৃষ্টিনন্দন মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এর পাশে রাজালাখ ফার্ম এলাকায় কয়েক একর জায়গা নিয়ে এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। যেখানে এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের সামনে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে বাংলাদেশ সফরে আসা বিশে^র বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিতে আসলে মসজিদটি দেখে তাদেরও মন কারবে এক নজরে। ইতি মধ্যে শেষ হয়েছে মসজিদটির নির্মাণ কাজ। ৫৬০ নি মডেল মসজিদ নির্মাণ হলেও ইতি মধ্যে ৫০ টি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। যেকোন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সএর মাধ্যমে মসজিদটি উদ্বোধন করবেন।
মডেল মসজিদটির টিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন বলেন,সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করার উদ্যোগ নেন। তার অংশ হিসেবে সাভারেও তিন তলা বিশিষ্ট এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদে নামাজের পাশাপাশি রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। মসজিদের দেওয়ালে লাগানো হয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। পুরো মসজিদটি রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত। এক সাথে প্রায় সাত শতাধিক মুসল্লী নামাজ পড়তে পারবেন এখানে। এছাড়া নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান। এছাড়া রয়েছে প্রতিবন্ধি এবাদত খানা ও অটিজম কর্ণার ও খাবারের ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধা। মসজিদটির ভেতরে নিসর্গ শোভার জন্য দৃষ্টিনন্দন ঝাড়বাতি লাগানো হয়েছে। এছাড়া মসজিদের দরজা জানালাও দামি কাঠ দিয়ে বানানো হয়েছে মসজিদের ভিতরে বসানো হয়েছে নানান আসবাবপত্র। মসজিদের দেওয়াল রাঙানো হয়েছে বিভিন্ন রঙ। বিদ্যুৎ চলে গেলে সেখানে জেনারেটের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে আগুন নির্বাপনেরও ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে উচু মিনারের উপর মাইক। যাতে অনেক দুর পর্যন্ত মানুষ নামাজের আযান শুনতে পারেন। এছাড়া মসজিদের উপরে বসানো হয়েছে বিভিন্ন বড় বড় গম্বুজ। দুর থেকে যেকোন মানুষের মন কাড়বে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদটি। এক নজরে সব পাবেন এই মডেল মসজিদে। মসজিদটি এক নজর দেখার জন্য প্রতিদিন সেখানে ভীড় করছেন অসখ্য মুসলিম মানুষ। এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, শুধু নামাজ আদায় নয়, মসজিদ হবে গবেষণা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চা কেন্দ্র। হারিয়ে যাওয়া ইসলামের চিরায়ত এই ঐতিহ্যকে ধারণ করে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করায় দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী। মডেল মসজিদটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। অধিদপ্তরের প্রায় ১৪ কোটির ও বেশী টাকা ব্যায়ে মডেল মসজিদটির নির্মাণ কাজ প্রায় ২২ মাসের মধ্যেই শেষ করা হয়েছে। মসজিদটির নির্মাণের সময় প্রতিদিন গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা দৃষ্টিনন্দন করতে বিভিন্ন কাজের তদারকি করেছেন। সঠিক ভাবে নির্মাণ করতে দিয়েছিলেন নানা পরামর্শ শ্রমিকদের।
