রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় শাহজাহান নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এসময় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে শেরে বাংলা নগর থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত শাহজাহানের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে।
জানা যায়, রিক্সার পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালক শাহজাহানের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
