ইন্দোনেশিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প

আর্ন্তজাতিক ডেস্ক :  ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। সংস্থার এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, মালুকু প্রদেশের ৩৫ কিলোমিটার উত্তরপূর্বে সেরাম তিমুরে স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চলে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানে। সূত্র: সিনহুয়ার

Read More

সঞ্জয়কে সব সম্পত্তি লিখে দিলেন তার ভক্ত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত চলচ্চিত্র জীবনে দর্শককে দিয়েছেন অসংখ্য সিনেমা, করেছেন মন জয়। কোটি কেটি ভক্তের র্হদয়ে তার আসন। এবার তিনি পেলেন ভক্তের অনেক বড় উপহার। আর তা হলো নিশি ত্রিপাঠী নামে এক ভক্ত তার সমস্ত সম্পত্তি উইল করে গেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের মালাবার হিল এলাকার বাসিন্দা নিশি। দিন পনেরো আগে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সম্প্রতি নিশির পরিবার পারিবারিক আইনজীবীর কাছে জানতে পারেন, নিশি তার স্থাবর-অস্থাবর সম্পত্তি সঞ্জয় দত্তকে লিখে দিয়ে গেছেন। এমন…

Read More

রাজধানীতে একই পরিবারের ৫জন দগ্ধ

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। এতে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ২ নম্বর সড়কে একটি চারতলার ফ্যাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে আফরিদা আকতার ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলাম। বুধবার রাত ১০টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া…

Read More

গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুরে বাঘেরবাজার মেম্বরবাড়ির মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগেছে। ৬ ঘন্টা পরফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে কারখানার একতলার একটি ভবনেতুলার বেল্টে আগুন লাগে। মুহুর্তেই গোডাউনের সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন। অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে কয়েকশত তুলার বেল্ট, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

Read More

নারীদের অধিকার আদায় করে নিতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনমেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের মেধা কাজে লাগাতে হবে। এগিয়ে আসতে হবে অর্থনীতির সব পর্যায়ে। নানান বাধা সত্ত্বেও প্রতিটি পর্যায়ে সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আর নারীদের সেই অধিকার আদায় করে নিতে হবে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীর হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা যতই নারীর অধিকার নারীর বলে স্লোগান দেই। অধিকার…

Read More

দুই ম্যাচ নিষিদ্ধ শাহজাদ

স্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপে বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগান তারকা মুজিব উর রহমানকে। নতুনভাবে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এক বছরের মধ্যে শাহজাদের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছেছে। নতুন ভাবে আইন ভঙ্গের দায়ে শাহজাদকে বাছাইপর্বের দুটি ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। গত ডিসেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি২০ ম্যাচে শাহজাদকে ম্যাচ…

Read More

ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আসামের গভর্নর জগদীশ মুখি স্থানীয় সময় বেলা দেড়টার দিকে গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। চারদিনের সফরে রাষ্ট্রপতি আসামের ভায়াভন্তের তাজে অবস্থান করবেন। আসামের গভর্নর এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আসামের গভর্নর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সৌজন্যে হোটেল রেডিসনে এক নৈশভোজের আয়োজন করবেন। রাষ্ট্রপতি শুক্রবার সকালে ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে বালাতের উদ্দেশে গৌহাটি ত্যাগ করবেন। বিকেলে তিনি শিলং ও লাবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের…

Read More

সাভারে নারীসহ দুই জনের লাশ উদ্ধার

দিয়া ইসলাম , সাভার : পৃথক ঘটনায় সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে মুশরীখোলা এলাকায় দেওয়াল ভেঙ্গে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে রাতে হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকার একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির। এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা…

Read More

সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার স্রোত বাড়ছে। উদ্যানে প্রবেশের জন্য হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। আজ বুধবার সকাল ১১টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল ঢুকছে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ১২টার পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে সরগরম হয়ে উঠছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুপুরে বক্তব্য রাখবেন। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মহাসমাবেশ উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। সকালে যারা…

Read More

আজ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে

ঢাকা, ৭ মার্চ : আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। আজ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’…

Read More