দিয়া ইসলাম , সাভার : সাভারে মায়ের সাথে অভিমান করে জিতু মিয়া নামের ৬ষ্ঠ শ্রেণীর (১১) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কালিয়াকৈর এলাকার নিজ বাড়িতে স্থানীয় ইডেন গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিশু শিক্ষার্থী জিতু মিয়া মা সুর্যবানুর সাথে অভিমান করে নিজ ঘরে জানালার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির…
Read MoreMonth: March 2018
নাবালিকাকে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যদণ্ড
ভারতে প্রতি ঘন্টায় একজন করে নারী ধর্ষণের শিকার হচ্ছেন। শুধু নারীরাই নয়, বাদ পড়ছে না ৮ মাসের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা। ভারতের সংবিধানে ধর্ষণের শাস্তি স্বরুপ যাবজ্জীবন ও ফাঁসির নির্দেশে থাকলেও, বহু মামলায় তা কার্যকরী হয় না। নাবালিকা ধর্ষণের মামলা যেন দিনে দিনে বাড়ছে। এবার ১২ বছর ও তার কম বয়সি নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দেওয়ার বিল আনতে চলেছে ভারতের রাজস্তান সরকার। রাজস্থানের মন্ত্রী সি জি কাটারিয়া বলেছেন, শিশু ধর্ষণের মামলায় জড়িত অভিযুক্তদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার বিল আনা হচ্ছে। তিনি জানিয়েছেন, আমরা এই ধরনের মামলায় দুটি নির্দেশ জারি…
Read Moreবেগমগঞ্জে দু’জনকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়নের ভিআইপি রোডের চৌকিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন – স্থানীয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, বেগমগঞ্জ উপজেলায় দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মাদক সংক্রান্ত দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।
Read Moreসোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি
রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে উন্মুক্ত ময়দানে জনসভা করার অনুমতি না পেয়ে হতাশ হচ্ছে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে বড় ধরনের শো-ডাউন করতে চাচ্ছে বিএনপি। তবে অনুমতির অভাবে পারছে না। ঢাকায় জনসভা করতে না পেরে বিভাগীয় সদরগুলোতে শো-ডাউন করার কর্মসূচি গ্রহণ করে দলটি। এখন অব্দি কোথাও অনুমতি মেলেনি। ১২ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করে সরকারের কাছে লিখিত অনুমতি চেয়ে আবেদন করলেও সাড়া মিলছে না। বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়ার সঙ্গে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন।…
Read Moreপ্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, ১০ মার্চ : ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আজ সকালে তার শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। তিনি বলেন, ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শেখ হাসিনা ত্রিপুরা সরকার ও জনগণকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী ১৯৭১ সালে…
Read Moreবঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অতুলনীয় : প্রধানমন্ত্রী
ঢাকা, ১০ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে অতুলনীয় উল্লেখ করে বলেছেন, তাঁর এই ভাষণ বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস। শেখ হাসিনা শুক্রবার এখানে এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, ‘এখন সমগ্র বাঙালি জাতি এর জন্য গর্বিত। এই ভাষণ ১৯৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর হারিয়ে গিয়েছিলো এবং যা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিলো, আমরা আমাদের সেই ‘হারানো মানিক’ ফিরে পেয়েছি।’ তিনি বলেন, কেবলমাত্র আমাদের জন্যই নয়Ñ বিশ্বের সকল স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য এই ভাষণ প্রেরণার উৎস।’ ফলে…
Read Moreশনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা এবং পুলিশি হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি থানায় -উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ করবে দলটি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি।
Read Moreদ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাৎ
৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউ’র দুই কর্মকর্তা এবং দুই এজেন্টকে আটক করেছে সিআইডি। আটককৃতরা প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে দ্বিগুণমুনাফা দেওয়ার লোভ দেখিয়ে এসব টাকা হাতিয়ে নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে একটি অনুসন্ধান প্রতিবেদন পাঠায় সিআইডির ক্রাইম ইউনিটের কাছে। এর সূত্র ধরে সিআইডির ক্রাইম অর্গানাইজড দল তদন্ত শুরু করে। ইউনিপেটুইউয়ের দুই কর্মকর্তা ও দুই এজেন্ট ৪৪ কোটি চার লাখ…
Read Moreবিজিবির ডিজি আবুল হোসেনকে প্রত্যাহার
দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠিয়ে থাকে। আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ…
Read Moreখালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ রবিবার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামী রবিবার আদেশ দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রবিবার একই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনও সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের ডকোমেন্ট এরই মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারা অভ্যন্তরে থাকা বিএনপি…
Read More