
নিজস্ব প্রতিবেদক,২১ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় মানবতার জন্য এগিয়ে এসেছেন মালয়েশিয়া প্রবাসী ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এএন গ্লোবাল এসডিএন বিএসডি এর স্বাধিকার এবং ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে মোহাম্মদ আনিসুর রহমান তিনি গরীব-দুঃস্থ,অসহায়- কর্মহীন হয়ে পরা এলাকা মানুষের মাঝে ঈদ খাদ্য ও পন্য সামগ্রী বিতরণ করেছেন।এসময় এলাকার রাজনৈতিক,সমাজসেবক,ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি রবিবার (১৭) মে সকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী নিজ এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী অসহায়-মধ্যবিত্ত-কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দিয়েছেন।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল,পোলাওর চাউল,ডাল,চিনি,তেল,লবন,আলু,পিয়াজ,সাবান,সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ১০ প্রকার খাদ্য ও পন্য সামগ্রী।
