
এনামুল হক,২১ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস এর সংকট মোকাবেলায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে অবস্থিত কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, উপদেষ্টা পরিষদ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় বুধবার সকাল ১০: ০০ ঘটিকায় কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে ভার্চুয়াল সংযুক্ত থেকে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ – (আইডিইবি ) এর সভাপতি জনাব এ কে এম এ হামিদ স্যার কার্যক্রম বাস্তবায়নে সার্বিকভাবে তদারকি করেন ।
উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ আলাউদ্দিন, দাতা সদস্য জনাব মো:আব্দুল মান্নান ,কমিটি সদস্য মোঃ মাজহারুল হক,অন্যান্য সকল সদস্যবৃন্দ,প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ , প্রাক্তন শিক্ষার্থীরা ও স্থানীয় অভিভাবকসহ অন্যান্য অনেকেই ।
