ঢাকা, ১৮ জানুয়ারি, ২০১৮ : দেশের কোন কোন এলাকায় শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে। পাবনা, নওগাঁ, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এদিকে সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপÑমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও…
Read MoreMonth: January 2018
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
ঢাকা, ১৮ জানুয়ারি ২০১৮ : রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান আজ শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। এলজিআরডি এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং এলজিআরডি এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এলজিআরডি এবং সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে, নব নির্বাচিত ৩৩ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১১ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররাও অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। এলজিআরডি এবং সমবায়…
Read Moreঈশ্বরদীতে বাসচাপায় নিহত ২, আহত ৫
ঈশ্বরদী সংবাদদাতা ১৮ জানুয়ারী, ২০১৮ ইং: পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে ভ্যানের চার যাত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায়। নিহতরা হলেন- ভ্যানচালক সোলেমান (৬০) এবং যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। এদের বাড়ি ঈশ্বরদীর ভাড়ইমারির বাঙ্গালপাড়া গ্রামে। আহতদেরকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম রিংকু জানান, দাশুড়িয়া বাজার হতে একটি ভ্যান যাত্রী নিয়ে যাওয়ার সময় পাবনা হতে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তেঁতুলতলা মোড় অতিক্রম করার সময় ওই…
Read Moreকপাল ও চোখের ভাঁজে করণীয়
১৮ জানুয়ারী, ২০১৮ ইং : তরুণ বা যৌবনদীপ্ত থাকতে কে না চায়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের চারপাশে কুঞ্চন বা বলিরেখার সৃষ্টি হয়, যা সবচেয়ে বেশি দেখা যায় কপাল ও চোখের চারপাশে। একে বলা হয়, ক্রোফিট বলিরেখা বা চোখের কোণে ভাঁজ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের ভেতরে ডার্মিস স্তর পাতলা হতে থাকে এবং কোলাজেন ও অন্যান্য ফাইরের পরিমাণ কমতে থাকে। এতে ত্বক ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়তে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা বাড়ে যা ভাঁজের জন্য কিছুটা দায়ী। তাছাড়া অতিরিক্ত রোদে বা সূর্যালোকে কাজ করা, ধূমপান,…
Read Moreওয়ান ইলেভেন আর হবে না: ওবায়দুল কাদের
১৮ জানুয়ারী, ২০১৮ ইং :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পায়নি। আমাদের দু’জন মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। একজন এমপি কনভিক্টেট হয়েছেন। নারায়ণগঞ্জের ঘটনায় দলে কোনো প্রভাব ফেলবে না। কারণ অপরাধ করে কেউ পার পাবে না। তিনি বলেন, বিএনপিতে এমন কিছু নেতা রয়েছেন যারা নির্বাচন আসলে সক্রিয় হন এবং বিভিন্ন মিডিয়ায় সরকারবিরোধী কথা বলে আলোচিত হওয়ার চেষ্টা করেন। চোরাবালি দিয়ে ওয়ান ইলেভেন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। চক্রান্ত এখনো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশে শান্তি চায়। ওয়ান ইলেভেনের…
Read Moreখালেদা জিয়াকে চলতি বছর আদালতে ব্যস্ত থাকতে হবে
১৮ জানুয়ারী, ২০১৮ ইং : চলতি বছরজুড়ে সপ্তাহের প্রায় অধিকাংশ কার্য দিবসে আদালতে ব্যস্ত থাকতে হবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুইটি মামলার বিচার কাজ সমাপ্তি পর্যায়ে আসার পর আরো ১৪টি মামলা শুনানির জন্য স্থানান্তর করা হয়েছে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে। আইনজীবীরা বলছেন, এই মামলাগুলোর বিচারিক কার্যক্রম শিগগিরই শুরু হলে কার্যত সপ্তাহজুড়েই মামলা ও বিচার সংক্রান্ত কাজে বেগম খালেদা জিয়াকে ব্যস্ত থাকতে হবে। কারণ এই বিশেষ আদালতও মনোনিবেশ করবে তার মামলাগুলোর বিচার কাজ নিয়ে। চলতি সপ্তাহে গত মঙ্গলবার থেকে আজ…
Read Moreফুটবল থেকে অবসর রোনালদিনহোর
স্পোর্টস ডেস্ক ১৮ জানুয়ারী, ২০১৮ ইং : ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী রোনালদিনহো ফুটবল থেকে অবসর নিয়েছেন। যদিও ২০১৫ সালের পর তিনি আর একটি ম্যাচও খেলেননি। কিন্তু বল পায়ে চোখ ধাঁধানো নৈপুণ্য, বিপক্ষকে কাটিয়ে সর্পিল গতিতে এগিয়ে যাওয়া ও সদা হাস্যময়তার জন্য বিশ্বজুড়ে বিপুল সমর্থনে ধন্য ছিলেন তিনি। বর্তমানে ৩৭ বছর বয়সী রোনালদিনহো ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেটাই ছিল ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়। এছাড়াও খেলেছেন বার্সেলোনা ও এসি মিলানের হয়ে। ২০০৬ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ ও ২০০৫ সালে ব্যালন ডি’অর জয় তার অন্যতম কীর্তি। রোনালদিনহোর ভাই…
Read Moreইংল্যান্ডের কোচ হতে চান ফ্লিনটফ
অনলাইন ডেস্ক ১৮ জানুয়ারী, ২০১৮ ইং : ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। আগামী বছর পদটি শূন্য হওয়ার পর তিনি আবেদন করতে পারেন বলে জানিয়েছেন তিনি। নিজ মাঠে ২০১৯ অ্যাশেজ সিরিজের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ ট্রেভর বেলিস এবং সাবেক অলরাউন্ডার ফ্লিনটফ দায়িত্ব নিতে চান। ২০০৫ সালে অ্যাশেজ জয়ে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ৪০ বছর বয়সী ফ্লিনটফ দুই বছর আগেই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) কাছে পাঠানো এক ইমেইল বার্তায় কোচ হওয়ার আগ্রহ প্রকাশে করেছেন। বিবিসি রেডিওকে ফ্লিটনফ জানান,আগ্রহকে…
Read More৫০০ উইকেটের চূড়ায় রাজ্জাক
স্পোর্টস রিপোর্টার ১৮ জানুয়ারী, ২০১৮ ইং: কী এক বিচিত্র কারণে অনেকদিন ধরে জাতীয় দলে উপেক্ষিত আব্দুর রাজ্জাক। তাই বলে থেমে নেই তার উইকেট শিকার। ঘরোয়া ক্রিকেটে প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় থাকেন। সেই ধারাবাহিকতায় এবার পৌঁছে গেলেন রাজ্জাক অনন্য এক উচ্চতায়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করে ফেললেন গতকাল। রাজ্জাকের এই অনন্য মাইলফলকের দিনে দক্ষিণাঞ্চল অবশ্য খুব ভালো কিছু করতে পারেনি। আগের দিন দক্ষিণাঞ্চল অলআউট হয়েছিল ৪৪৮ রানে। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলে ফেলেছে মধ্যাঞ্চল। এর মধ্যেই রাজ্জাক তার…
Read Moreশততম ওয়ানডেতে মিরপুর স্টেডিয়ামের শ্রীলংকার বিপক্ষে জিম্বাবুয়ে রোমাঞ্চকর জয়
ঢাকা, ১৮ জানুয়ারি ২০১৮ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডে ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১২ রানে হারায় আন্ডারডগ জিম্বাবুয়ে। মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করে সিকান্দার রাজার অপরাজিত ৮১ ও হ্যামিল্টন মাসাকাদজার ৭৩ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ২৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। তাই বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দলের দায়িত্ব দিয়েও ভাগ্যের চাকা নতুন বছরের শুরুতে ঘুড়াতে পারলো না গেল বছর তিন ফরম্যাটে ৫৭ ম্যাচে মাত্র ১৪ জয় পাওয়া শ্রীলংকা। ফলে হার দিয়ে শ্রীলংকার…
Read More