ঢাকা, ২০ জানুয়ারি : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত আগামীকাল। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আজ ছিলো দ্বিতীয় দিন। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত রোববার বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মোনাজাতে দেশি-বিদেশি প্রায় ২০ থেকে ২৫ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তাবলিগ জামাত বরাবরের মতোএবারো টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার আয়োজন করে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ ও মঙ্গল কামনা…
Read MoreMonth: January 2018
দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত
ঢাকা, ২০ জানুয়ারি : দেশের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে বলে জানা গেছে। ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চল সীমান্ত এলাকা সংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্পন অনুভূত হয়েছে।
Read Moreভারতের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ৭
নয়াদিল্লী, ২০ জানুয়ারি : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে শনিবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। মোড় ঘোরার সময় বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
Read Moreধামরাইয়ে অটোরিকসা চালককে গলা কেটে হত্যা
দিয়া ইসলাম , সাভার : ঢাকার ধামরাইয়ে আমিজ উদ্দিন নামের (৩০) এক অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃওরা। শুক্রবার রাতে ধামরাইর কুল্লা ইউনিয়নের সীতিপাল্লী এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে সীতিপাল্লী এলাকায় ওই অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে দুর্বৃওরা। পরে এলাকাবাসী তার লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত অটোরিকসা চালক একটি গ্যারেজ থেকে ভাড়ায় রিকসা চালাতেন। যাত্রী বেশী ছিনতাই কারীরা তাকে…
Read Moreআইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ১০টায় ল্যাবএইড হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ল্যাবএইডের সিসিইউ-১ এ চিকিৎসাধীন আছেন। আইভীকে দেখে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আইভীর সঙ্গে কথা হয়েছে। তিনি তার পায়ে ইটের আঘাত লাগার কথা বলেছেন। তাকে এখন অনেকটা ভালোই মনে…
Read Moreবস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন : স্পিকার
ঢাকা, ১৯ জানুয়ারি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যগুলোর প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ গুলশানে এসএ টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। এসএ টিভির ম্যানেজিং ডাইরেক্টর সালাহউদ্দিন আহমেদ, পরিচালক নূরে আলম রুবেল এবং চিফ অপারেশন অফিসার সৈয়দ সালাউদ্দিন জাকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এসএ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্পিকার এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী,শিল্পী ও কলা কুশলীদের শুভেচ্ছা জানান।
Read Moreসমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে : শিরীন শারমিন
ঢাকা, ১৯ জানুয়ারি : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ, তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পরিচর্যা ও উদ্বুদ্ধ করতে হবে। তাদের সম্ভাবনাকে ইতিবাচক পরিবর্তনের কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে, সমতার ভিত্তিতে সম্পদ বন্টন ও বৈষম্য নিরসনে সকলে একযোগে কাজ করে গেলে সমাজে অন্তর্ভূক্তিমূলক সমতা প্রতিষ্ঠিত হবে’। তরুণ প্রজন্মকে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান জানিয়ে স্পিকার বলেন, ‘একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে’। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের…
Read Moreবিশ্ব ইজতেমার ২য় পর্বের শুরু, তুরাগ তীরে মুসুল্লিদের ঢল
গাজীপুর, ১৯ জানুয়ারি : ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৩তম বিশ্ব ইজতেমার ২০১৮-র ২য় পর্ব আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের দেশী-বিদেশী লাখো মুসল্লির ঢল যাচ্ছে তুরাগ তীরের ইজতেমা ময়দানের দিকে। আজ ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের ইজতেমায় শরীক হচ্ছেন ঢাকা জেলার আংশিকসহ ১৪ জেলার মুসল্লিরা। তাদের সঙ্গে দুই ধাপেই শতাধিক দেশের তাবলীগের বিদেশী মেহমান অংশ নিচ্ছেন। আগামী ২১ জানুয়ারী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার…
Read Moreনারায়ণগঞ্জের ঘটনা তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ জানুয়ারি ২০১৮ : নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভালো করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। সংঘর্ষের সময় অস্ত্রধারী এক ব্যক্তির ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সারা দেশে সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত করে দেখা হচ্ছে কারা এতে জড়িত। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না’। নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে…
Read Moreদক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত
১৮ জানুয়ারী, ২০১৮ ইং : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ১৮টি ওয়ার্ডের নির্বাচন হবে না। আজ বৃহস্পতিবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন পার্থ সারথি মণ্ডল ও জাহাঙ্গীর হোসেন সেলিম। ডিএসসিসি’র নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ভোটার আক্তার হোসেনসহ ৮ জন রিট দায়ের করেন। গত ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। রিটে…
Read More