১৮ জানুয়ারী, ২০১৮ ইং :আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে প্রচারিত হবে ড. মঈনুল খানের মূল গল্পে, জিনাত হাকিমের চিত্রনাট্যে এবং আজিজুল হাকিমের নির্দেশনায় নির্মিত টেলিফিল্ম ‘মিথজীবী’। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও গুণী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ‘মিথজীবী’ টেলিফিল্মের মূল বিষয়বস্তু প্রসঙ্গে জিনাত হাকিম জানান, সম্পর্কেও নির্ভরতার কারণে সম্পর্কগুলো আরও নিবিড়ভাবে গভীর হয়। তাই হচ্ছে ‘মিথজীবী’ টেলিফিল্মের গল্পের মূল কথা। মানুষে মানুষের সম্পর্কে আস্থা, বিশ্বাস, ভালোবাসা থাকবে। কিন্তু তারপরও যখন একটি সম্পর্কে নির্ভরতা তৈরি হয়, তখন তা আরও গভীর হয়। এরইমধ্যে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডির বিভিন্ন মনোরম…
Read MoreMonth: January 2018
৯৯ কোটি টাকা দেয়ার নির্দেশ মুন সিনেমা হলের মালিককে
১৮ জানুয়ারী, ২০১৮ ইং : পুরান ঢাকার যে মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলায় সংবিধানে পঞ্চম সংশোধনী বাতিলের রায় এসেছিলো সেই হলটির জমি ও সেখানে গড়া স্থাপনার মূল্য বাবদ হল মালিককে ৯৯ কোটি ২০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে তিন কিস্তিতে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী মুন সিনেমা হলের মালিককে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তিন কিস্তিতে মোট ৯৯ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে…
Read Moreইয়ামির ব্যস্ত সময়
১৮ জানুয়ারী, ২০১৮ : বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গত বছর ‘কাবিল’ ছবিতে হৃত্বিক রোশনের নায়িকা হয়ে বড় ধরনের সাফল্যের স্বাদ পেয়েছিলেন। সুন্দরী এই মডেল, অভিনেত্রী আবার হৃত্বিকের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিকে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়ে ইয়ামি রীতিমতো পুলকিত। বর্তমানে শহিদ কাপুরের সঙ্গে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে কাজ করছেন ইয়ামি। এখানে এক রাগি একরোখা তরুণী আইনজীবীর ভূমিকায় তাকে দেখা যাবে। এ ছবিতে শ্রদ্ধা কাপুরও আছেন। আরও বেশকিছু ভালো ভালো ছবিতে তার অভিনয়ের কথা চূড়ান্ত হয়ে আছে। সব মিলিয়ে ক্যারিয়ারে রমরমা ভাবটি বেশ স্পষ্ট…
Read Moreওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ এফডিআই বাড়াতে
ঢাকা, ১৮ জানুয়ারি, ২০১৮ : প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু,কর ব্যবস্থাপনা সহজীকরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অবকাঠামোখাতের উন্নয়নের সুপারিশ করেছে ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা। বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভায় এফডিআই এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিবিষয়ক এক কর্মঅধিবেশনে এই সুপারিশ তুলে ধরা হয়। এর জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘বাংলাদেশে আর্থিক খাতের সূচকগুলোর অবস্থা বেশ ভালো। এর পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতির পর্যাপ্ততা রয়েছে। আবার শিগগিরই দৃশ্যমান হবে ওয়ান স্টপ সার্ভিস (এক দরজায় সব সেবা)। তাই আমি মনে করি-বিদেশীরা…
Read Moreট্রাম্পের স্বাস্থ্যগত জটিলতা নেই : চিকিৎসক
ওয়াশিংটন, ১৮ জানুয়ারি, ২০১৮ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের মেয়াদকালে শারীরিকভাবে সুস্থ্য থাকবেন বলে আশা করছেন তার চিকিৎসক। মঙ্গলবার প্রকাশিত প্রথম স্বাস্থ্য পরীক্ষার সম্পূর্ণ প্রতিবেদন অনুযায়ী ‘তার কোন স্বাস্থ্যগত জটিলতা নেই।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্পের সমালোচকরা তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এবং চলতি মাসের গোড়ার দিকে তাকে নিয়ে লেখা একটি বইয়ে অবশিষ্ট মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালনে তার শারীরিক যোগ্যতা নিয়ে সন্দেহের প্রেক্ষাপটে প্রতিবেদনটি প্রকাশিত হল। গত সপ্তাহের স্বাস্থ্য পরীক্ষার পর হোয়াইট হাউস ব্রিফিংকালে চিকিৎসক রনি জ্যাকসন বলেন, ‘পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট স্বাস্থ্য ভাল আছে এবং তার…
Read Moreকম্বোডিয়ার নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
নমপেন, ১৮ জানুয়ারি ২০১৮ : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামডেচ টেকো হুন সেন বৃহস্পতিবার আবারো বলেছেন, কম্বোডিয়ার জাতীয় নির্বাচন আগামী ২৯ জুলাই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচনে ফলাফল যাই হোক এটার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন নেই। খবর সিনহুয়া। পিচ প্যালেসে জনগণের উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, পার্লামেন্ট সদস্যদের নির্বাচন নির্ধারিত সময় ২০১৮ সালের ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সময়ের কোন পরিবর্তন করা হবে না। যাই ঘটুক না কেন যেকোন মূল্যে এ নির্বাচন করা হবে। হুন সেন বলেন, দেশটির সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এটার জন্য অন্য কোন দেশের প্রেসিডেন্টের…
Read Moreইইউ ৫ মিলিয়ন ইউরো দিচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে
ঢাকা, ১৮ জানুয়ারি : বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাঁচ মিলিয়ন ইউরোর নতুন এক কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার ঢাকায় প্রাপ্ত ইউরোপীয়ান কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে এই সহায়তা প্রদান করা হবে।’ এতে বলা হয়, নতুন এই উদ্যোগ রোহিঙ্গাদের চিহ্নিত ও রেজিস্ট্রেশন করা এবং মানবিক সহায়তার সুবিধা দেবে। এর মাধ্যমে আরো বেশি বিশেষ করে দুস্থদের সুরক্ষা নিশ্চিত করবে। ইইউ বলেছে, এই উদ্যোগ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতার কারণে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে…
Read Moreউন্নত দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর
ঢাকা, ১৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির পথ যাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবেশের পরিবর্তন ও জলবায়ু সংক্রান্ত হুমকির মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বড় চ্যালেঞ্জ অর্থ সরবরাহ নিশ্চিত করা। এজন্য উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে,’ বলেন তিনি। প্রধানমন্ত্রী বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের…
Read Moreসরকার আগামী বাজেটে বেসরকারি বিদ্যালয়ের এমপিও অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিবে : প্রধানমন্ত্রী
সংসদ ভবন, ১৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আগামী বাজেটে বেসরকারি বিদ্যালয়ের মাসিক বেতন আদেশ (এমপিও) অন্তর্ভুক্তির বিষয়ে সরকার সিদ্ধান্ত নিবে। শেখ হাসিনা বলেন, আমরা একটি নীতির ভিত্তিতে এমপিওর অধীনে জাতীয়করণ এবং স্কুলগুলো নিয়ে আসছি। যখন আগামী বাজেট প্রণয়ন করা হবে, তখন এই নীতি বিবেচনা করে একটি তালিকা তৈরী করে এবং স্কুলগুলোর অবস্থা দেখে, আমরা সম্ভাব্য স্কুলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিতে পারি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। সংসদ নেতা বলেন, ‘বাজেটের…
Read Moreজোড়া খুনের প্রধান আসামিসহ গ্রেফতার ৫
র্যাব-১ এর কার্যালয় গাজীপুরের টঙ্গিতে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১। আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃতরা প্রবাসী আক্তার হোসেন ও আসিবুর রহমান মিম খুনের আসামি বলে জানা গেছে।
Read More