
সাভার,১ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধের ৬ষ্ঠ দিন চলছে।
শুক্রবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন অবরোধের কারনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা। অবরোধের কারনে কোন শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করতে পারেনি। টানা ৬ ষ্ঠদিনের অধরোধে গত ছয় দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সমন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা
