আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার সকালে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন সারা দেশ ব্যাপি হচ্ছে সরকার নিজস্ব অর্থায়নে পদ্ম সেতু করছে যা নজরবীহিন জানিয়ে তিনি আরও বলেন সরকার দুর্নীতি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। মতবিনিময় সভায় জানানো হয় আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment